• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মেহেরপুর জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মেহেরপুর জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মেহেরপুর জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বারাদি ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
বারাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিমুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহাবুব সানি।
এ ছাড়াও বক্তব্য রাখেন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক, বারাদি ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি সালমান শাহরিয়ার টুটুল, সহ সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।
এসময় বক্তার বলেন, ছাত্রদলের ত্যাগ, সংগ্রাম এবং দেশপ্রেমিক ভূমিকা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মূল চালিকাশক্তি হবে বাংলাদেশ ছাত্রদল।  ছাত্রদলের উজ্জীবিত নেতৃত্ব ও সুশৃঙ্খল কার্যক্রম আগামী নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।  এসময় আমঝুপি ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বারাদি ইউনিয়ন যুবদলে কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বারাদি বাজার প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category