• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় হাতকড়া খুলে পালানো আসামি গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক, চুয়াডাঙ্গা
Update : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
চুয়াডাঙ্গায় হাতকড়া খুলে পালানো আসামি গ্রেফতার
চুয়াডাঙ্গায় হাতকড়া খুলে পালানো আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় হাতকড়া খুলে পালানো হত্যাসহ ১৪ মামলার আসামিকে ৪ দিনের মাথায় গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় প্রেসব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ১৬ অক্টোবর সকাল ১০ টার দিকে কারাগার থেকে আদালতে নেওয়ার সময় হত্যা, ডাকাতি, চুরিসহ ১৪ মামলার আসামি আজিজুল হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যায়। ঘটনার পর থেকে তাকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে নামে। অবশেষে বৃহস্পতিবার রাতে ঢাকার ধামরাই থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

আসামি আজিজুল শেখ গোপালগঞ্জ জেলার জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও টাঙ্গাইল থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। কর্তব্য অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category