চুয়াডাঙ্গায় বেশি দামে চিনি বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা
পলাশ উদ্দীন, চুয়াডাঙ্গা:
Update :
রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
Share
চুয়াডাঙ্গায় বেশি দামে চিনি বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা
বেশি দামে চিনি বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় এক ব্যাবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) দুপুরে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালিচালনা করে।
ভোক্ত অধিকার অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহামেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে মেসার্স আশাদুল স্টোর বেশি দামে চিনি বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায়। ২৩ দিন আগে ৭৮ টাকা কেজি দরে ক্রয়কৃত চিনি ১০০ টাকা দরে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও প্রতিষ্ঠানটি থেকে বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষিত প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৮, ৪০ ও ৫১ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।