প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আহ্বানে সাড়া দিয়ে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বিনা পারিশ্রমিকে চাষীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগের নেতা কর্মীরা। শুক্রবার (৫মে) সকালে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকির নেতৃত্বে জেলার খাদিমপুর গ্রামের চাষী মজিবর রহমানের ২ বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী ।
এ সময় খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাইদুর রহমান জোয়ার্দার (লোটাস), পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, ছাত্রলীগ নেতা ইসমাইল খলিল উল্লাহ, সানজিদ আহমেদ, রাজন, আরমান আলিফ, জয়সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা এ কাজে অংশগ্রহন করেন। ছাত্রলীগের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছে কৃষক মজিবর রহমান।