“ডিমে পুষ্টি ডিমে শক্তি ডিমে আছে রোগ মুক্তি এ স্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এ দিবস পালিত হয়।
জেলা প্রাণিসম্পদ অফিস থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সদর উপজেলা প্রাণিসম্পাদ অফিসে এসে শেষ হয়। পরে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শেখ মো. মশিউর রহমান, উপপরিচালক এ আই ডা. মিহির কান্তি বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ছাগল উন্নয়ন খামারের ম্যানেজার আরমান আলি প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন এলাকার খামারিরা উপস্থিত ছিলেন।