• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

চিন্তাশীল মানুষই প্রকৃত মানুষ: ফরহাদ হোসেন এমপি

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
চিন্তাশীল মানুষই প্রকৃত মানুষ: ফরহাদ হোসেন এমপি
চিন্তাশীল মানুষই প্রকৃত মানুষ: ফরহাদ হোসেন এমপি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিজ্ঞানের শিক্ষার্থীরা সবসময় সু চিন্তার অধিকারী হয়। কারণ চিন্তাশীল মানুষই প্রকৃত মানুষ। যে কারণে চিন্তাশীলতা বাড়াতে হবে। বুধবার (৯ অক্টোবর) দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আগে যারা ক্ষমতায় ছিলো তারা এই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। বর্তমানে বাংলাদেশে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।

সদর উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহেল বাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসেম আলী, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান।
পরে অতিথিরা ডিজিটাল উদ্ভাবনী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনের প্রশংসা করেন।

দুই দিন ব্যাপী এ মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা সিকিউরিটি হোম, অটোমেটিক ওয়াইল্ড ফায়ার অ্যালার্ম, তারহীন নগরসহ বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category