• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় চারজনকে মাফিয়ার কাছে বিক্রির অভিযোগ জাব্বারের বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মেহেরপুরে বিশ্ব বসতি দিবস উদযাপন গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা

গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক
গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কাটার লাইনে দাড়িয়ে রোগীর গলার স্বর্ণের চেইন চুরি করার সময় জনতার হাতে ধরা পড়ে এক নারী চোর। আজ সোমবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা থানায় খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃত নারী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাধীন মালিগ্রামের ইউনুস শেখের স্ত্রী নাজমা খাতুন ওরফে নাসিমা (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী পৌরসভাধীন পূর্বমালসাদহ গ্রামের হাজেরা খাতুন তার অসুস্থ শাশুড়িকে ডাক্তার দেখানোর জন্য সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ডাক্তার দেখানো টিকিট কাটার সময় অভিযুক্ত নারী হাজেরা খাতুনের শাশুড়ির পিছনে দাড়িয়ে কৌশলে গলায় থাকা স্বর্ণের চেইন খোলার চেষ্টা করছিলো। এমন সময় হাজেরা খাতুন তাকে ধরে চিতকার দিলে আশেপাশের লোকজন এসে চোরকে আটক করে। এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ঐ নারী চেইন চুরির চেষ্টা করছিলো বলে সকলের সামনে স্বীকার করে। পরে থানায় খবর দিয়ে স্থানীয় লোকজন ঐ নারীকে পুলিশর হাতে তুলে দেয়।

এবিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, চুরির চেষ্টার অভিযোগে অভিযুক্ত নাজমা খাতুন ওরফে নাসিমাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category