• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের টেস্ট বাণিজ্যের অভিযোগ!

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের টেস্ট বাণিজ্যের অভিযোগ!
গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের টেস্ট বাণিজ্যের অভিযোগ!

একের পর এক টেস্ট করতে গিয়ে অসহায় হয়ে পড়ছেন রোগীরা। তাও আবার ডাক্তারের পছন্দের ডায়গনস্টিক সেন্টারের টেস্ট ছাড়া গ্রহণযোগ্য নয়। কারণ ডাক্তার মহাশয় ওখান থেকে তো কমিশন পেয়ে থাকেন। এমনকি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররাও বিভিন্ন ধরনের পরীক্ষা নিরিক্ষার জন্য নির্দেশনা দেন। উপরোক্ত কথাগুলো বলছিলেন গাংনী হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগী।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই রোগী জানান, পেটে ব্যাথা নিয়ে গাংনী হাসপাতালের এক ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি। ডাক্তার তাকে নানা প্রকার টেস্ট করিয়ে আনতে বলেন। তিনি টেস্ট করানোর পর ডাক্তারের কাছে নিয়ে গেলে তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দেন ডাক্তার। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ওই ডাক্তারের পছন্দের ডায়গনস্টিক সেন্টারে গিয়ে আবারও টেস্ট করিয়ে আনেন তিনি।

অভিযোগ রয়েছে, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কয়েকজন চিকিৎসক অনেকটাই প্রকাশ্যে টেস্ট বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নাকের ডগায় কিভাবে এটা সম্ভব তা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

জানা গেছে, আউটডোর চেম্বারে রোগী দেখার সময় ডাক্তারা রোগীদের প্রেসক্রিপশনের সাথে ধরিয়ে দিচ্ছেন ভিজিটিং কার্ড। যার সাথে ডাক্তারের পছন্দের ডায়গনস্টিকের নাম ঠিকানা রয়েছে। ওই ডায়গনস্টিক থেকে টেস্ট করানোর জন্য রোগীদের দেওয়া হচ্ছে মানসিক চাপ।
অনুসন্ধানে জানা গেছে, গাংনী হাসপাতালে কর্মরত কয়েকজন ডাক্তার সরাসরি স্থানীয় কয়েকটি ডায়গনস্টিক সেন্টারের সাথে জড়িয়ে পড়েছেন। হাসপতালের ডিউটির সময়ে ডায়গনস্টিকের রোগী দেখারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

অভিযোগে জানা গেছে, অন্য যেকোন সময়ের চেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেস্টের দিক থেকে বেশ এগিয়েছে। ইসিজি, এক্স-রে ও ল্যাবের বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট হাসপাতালেই করানো হচ্ছে। এসবের তোয়াক্কা না করে কয়েকজন ডাক্তার নিয়মিত পছন্দের ডায়গনস্টিকের পাঠাচ্ছেন রোগীদের। টেস্টের বিপরিতে প্রতিদিন ডাক্তারদের পকেটে যাচ্ছে ডায়গনস্টিক সেন্টারের কমিশন। এতে রোগীদের খরচ বৃদ্ধি পেলেও রোগী হিসেবে ডাক্তাদের বিরুদ্ধে প্রতিবাদের সুযোগ কম। ফলে দিনের পর দিন মুখ বুজেই এই মানসিক প্রেসার নিয়ে চলেছেন অনেক রোগী।

তবে বার বার নিষেধ করা সত্ত্বে ও কেন এটা হচ্ছে তা ভেবে পাচ্ছে না বলে জানালেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সুপ্রভা রাণী। তিনি বলেন, বিষয়টি অতি গুরুত্বের সাথে সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category