• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবীতে প্রতিবাদ সভা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
গাংনী সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবীতে প্রতিবাদ সভা
গাংনী সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবীতে প্রতিবাদ সভা

গাংনী সাব-রেজিস্ট্রার ও এক্সট্রা মোহরারকে অপসারণের দাবীতে প্রতিবাদ সভা করেছে দলীল লেখক সমিতি। আজ বুধবার বেলা ১১টার দিকে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাব-রেজিস্ট্রার নাইমা ইসলাম ও এক্সট্রা মোহরার গোপালকে অপসারনের দাবী জানানো হয়।

গাংনী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফাকের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আল মামুন পিন্টু, রুবেলসহ অনেকে। বক্তারা জানান, সাব-রেজিস্ট্রার নাইমা ইসলাম যোগদানের পর থেকে জমি ক্রেতা বিক্রেতাদের নানা ধরনের সমস্যা হচ্ছে। ইতোপূর্বে বেশ কয়েকজন সাব-রেজিস্টার গাংনীতে কর্মরত ছিলেন। তারা প্রতিদিন শতাধিক দলির রেজিস্ট্রি করতেন। বর্তমান সাব-রেজিস্ট্রার প্রতিদিন মাত্র ৩০টি দলিল রেজিস্ট্রি সম্পন্ন করেন। দূর দূরান্ত থেকে আগত জমি বিক্রেতা ও ক্রেতাদের দিনের পর দিন ঘুরতে হয়। অনেকেই প্রয়োজনে জমি বিক্রি করতে পারেন না। এ অবস্থায় দলিল লেখকরা দলিল সম্পন্ন করতে না পারায় দলিল লেখকদেরও দূর্দিন নেমে এসেছে। এ অবস্থা থেকে পরিত্রান চান সকলে।

প্রতিবাদ সভায় সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও দূর দূরান্ত থেকে আগত জমি ক্রেতা বিক্রেতাগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category