• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী সরকারি ডিগ্রী কলেজের অফিস সহকারীকে পিটিয়ে জখম

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
গাংনী সরকারি ডিগ্রী কলেজের অফিস সহকারীকে পিটিয়ে জখম
গাংনী সরকারি ডিগ্রী কলেজের অফিস সহকারীকে পিটিয়ে জখম

মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজের অফিস সহকারী রবিউল ইসলাম (৫০) কে পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে গাংনী সরকারি ডিগ্রি কলেজের সামনে তাকে পিটিয়ে ও ইটের আঘাতে জখম করা হয়। রবিউল ইসলামকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গাংনী পৌর শহরের চৌগাছার আনসার আলীর ছেলে তরিকুল ইসলাম তাকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ করেছেন রবিউল ইসলাম। আহত রবিউল ইসলাম উপজেলা মহব্বতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ও গাংনী সরকারি ডিগ্রি কলেজে অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, অফিস সহকারী রবিউল ইসলাম কলেজ গেটের বাইরে আসলেই তরিকুলসহ কয়েকজন যুবক তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগালি করে ও কিল ঘুষি  মারতে থাকে। এরই এক পর্যায়ে তরিকুল রাস্তার পাশে পড়ে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সংবাদ পেয়ে কলেজর শিক্ষক, কর্মচারী ও স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে চিকিৎসা দেন।

আহত রবিউল ইসলাম জানান, তার সাথে কারো কোন শত্রুতা নেই। শুধু মাত্র আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকার কারনে এই হামলা করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে রবিউল ইসলাম কোন অভিযোগ করবেন না বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category