• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনী সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুর রশিদের স্মরণসভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
গাংনী সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুর রশিদের স্মরণসভা অনুষ্ঠিত
গাংনী সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুর রশিদের স্মরণসভা অনুষ্ঠিত

গাংনী সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও সুশাসনের জন্য নাগরিক সুজনের উপজেলা সভাপতি প্রয়াত আব্দুর রশিদ স্যারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) বিকালে দি হাঙ্গার প্রজেক্ট পরিবারের আয়োজনে ফুলকুড়ি শিশু শিক্ষালয় প্রাঙ্গণে স্বরণসভা অনুষ্ঠিত হয়।

সুজনের জেলা সম্পাদক সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে এবং আবু সায়েম পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুমের ভাই মেহেরপুর সরকারী কলেজের সাবেক উপাধ্যাক্ষ আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, মরহুমের ঘনিষ্ট বন্ধু কুষ্টিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আক্তার হোসেন, পিএফজি সমন্বয়কারী রফিকুল আলম বকুল, হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম, সাবেক অধ্যক্ষ আব্দুস ছাত্তার, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, কিতাব আলী বিএসসি, মরহুমের সহপাঠি বিলাল হোসেন, উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আনজুমান বানু, বিএনপি নেতা ও মরহুমের ছাত্র আব্দুল আওয়াল ,আব্দাল হক, সাংবাদিক জুলফিকার আলী কানন, মরহুমের কন্যা জান্নাতুল ফেরদৌস তাপসী ও ছেলে সাহেদ, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী হেলালউদ্দীনসহ সুধীজনরা বক্তব্য রাখেন।

স্মরণসভায় বক্তারা মরহুমের কর্মজীবন ও তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category