• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনী র‍্যাবের অভিযানে মাদককারবারি আটক

Reporter Name
Update : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
গাংনী র‍্যাবের অভিযানে মাদককারবারি আটক
গাংনী র‍্যাবের অভিযানে মাদককারবারি আটক

গাংনীতে অভিযান চালিয়ে মিঠু শেখ (৫৫) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব।

শনিবার (২৬ আগষ্ট) সন্ধ্যা ছয়টার দিকে মেহেরপুরের গাংনী র‍্যাব ক্যাম্পের একটি টিম সদর উপজেলার তেরঘরিয়া আশ্রয়ন প্রকল্পের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭০০ গ্রাম গাঁজা।

আটক মিঠু শেখ আশ্রয়ন প্রকল্পের বদর শেখের ছেলে। তাকে মামলাসহ মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব ১২ গাংনী ক্যাম্প কমান্ডার মনিরুজ্জামান জানান, মিঠু শেখ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে মাদক পাচার করতো। তার কাছে মাদক আছে মর্মে সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়।

এ সময় তার কাছে তার কাছে ৭০০ গ্রাম গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়। আটককৃত মিঠু শেখের বিরুদ্ধে মাদক মামলাসহ মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category