• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনী মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
গাংনী মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাংনী মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অধ্যক্ষ খোরশেদ আলী।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মহিলা কলেজ শিক্ষক মিলনায়তনে এ সংবাদ সমে¥লনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ খোরশেদ আলী জানান, তিনি কলেজ প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ। বেশ সুনামের সাথে কলেজ পরিচালনা করছেন তিনি। সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম বুলু ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেদারুল আলম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন। শিক্ষক বেদারুল ইসলাম নিজেকে অধ্যক্ষ দাবী করে কলেজের শিক্ষক হাজিরা খাতা নিজের কাছে রেখেছেন সেই সাথে মিথ্যা অভিযোগ তুলে প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন করেন।

লিখিত বক্তব্যে অধ্যক্ষ খোরশেদ আলী আরো জানান, সাজেদুল ইসলাম বুলু ও বেদারুল আলম কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার পরিবেশকে বিতর্কিত করছেন। তারা এখতিয়ার বহির্ভূত বিষয় নিয়ে বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছেন।

এই দুই শিক্ষকের হাত থেকে কলেজটিকে বাঁচাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন অধ্যক্ষ খোরশেদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category