মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রী কলেজের অফিস সহায়ক জাহাঙ্গীর আলমের অকাল মৃত্যুতে শোকাহত কলেজের শিক্ষক, কর্মচারী, পরিচালনা কমিটি ও ছাত্রীরা। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ সোমবার (২৯মে) সকালে কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে গভীর শোক প্রকাশ করা হয়।
শোক সভায় অত্র কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর সভাপতিত্বে ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের শিক্ষকগণ ও ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রয়াত জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে এক দো’আ মোনাজাতে জাহাঙ্গীর আলমের আত্মার শান্তি কামনা করা হয়।
উল্লেখ্য: রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই মৃত্যু বরণ করেন জাহাঙ্গীর আলম।