• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
গাংনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন
গাংনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রী কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। নবীন শিক্ষার্থীদের হাসি-আনন্দ ও নতুন জীবনের স্বপ্নে ভরে ওঠে পুরো ক্যাম্পাস।

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খোরশেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “একাদশ শ্রেণীর এই যাত্রাই মূলত উচ্চ শিক্ষার ভিত্তি। তাই শুরু থেকেই মনোযোগী হতে হবে। মনে রাখবা অন্যের উপরে নির্ভরশীল না হয়ে ভালো লেখাপড়া শেষে চাকুরী করে নিজের উপর নির্ভরশীল হতে হবে।

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খোরশেদ আলী তার বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের কলেজের ঐতিহ্য, শৃঙ্খলা ও শিক্ষার মান বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “এই কলেজের প্রতিটি শিক্ষার্থীই আমাদের গর্ব। তাই তোমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে ইতিবাচক। আমরা চেষ্টা করব তোমাদের সর্বোচ্চ মানের শিক্ষা ও সহায়তা দিতে।”

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগন বক্তব্য রাখেন। বক্তব্য শেষে ভর্তিকৃত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category