• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী মটর শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
গাংনী মটর শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত
গাংনী মটর শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত

“দুনিয়ার মজদুর এক হও” এই শ্লোগানে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গনে শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

গাংনী মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এবং কার্যকরী সভাপতি মাহাবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন গাংনী থাানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তাজুল ইসলাম, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত ১৪ সদস্য বিশিষ্ঠ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ও ফুলেল শুভেচ্ছায় কমিটির সকল সদস্যদের বরণ করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category