• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী বাসস্ট্যান্ডে গোল চত্ত্বর নির্মাণের দাবিতে সমাবেশ

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
গাংনী বাসস্ট্যান্ডে গোল চত্ত্বর নির্মাণের দাবিতে সমাবেশ
গাংনী বাসস্ট্যান্ডে গোল চত্ত্বর নির্মাণের দাবিতে সমাবেশ

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ড এলাকায় গোলচত্ত্বর নির্মান এবং অনুমোদিত নকশা অনুযায়ী দ্রুত কাজ সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভ সমাবেশে দাবি পেশ করে তা বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

দুপুরে গাংনী পৌর বিএনপি সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক, সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু ও যুবদল নেতা জামাল উদ্দীনসহ বাজারের ব্যবসায়ীরা বাস স্ট্যান্ডে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেন। পরে দাবি সম্বলিত একটি স্মারকলিপি গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার কাছে প্রদান করেন আন্দোলনকারীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সংস্কারাধীন রাস্তার অনুমোদিত নকশা বাস্তবায়নে বাস স্ট্যান্ড সংলগ্ন জেলা পরিষদের কিছু জায়গা প্রয়োজন। যে জায়গাতে যাত্রী ছাউনিসহ কয়েকটি দোকান রয়েছে। বাসস্ট্যান্ড এলাকার যানজট নিরসন ও চলাচল সহজ করতে জেলা পরিষদের ওই জায়গার কিছু প্রয়োজন জানিয়ে যাত্রী ছাউনি ও দোকান অপসারণের জন্য জেলা পরিষদকে অনুরোধ করে সড়ক ও জনপথ বিভাগ।

তবে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম তাতে রাজি হননি। উপরন্ত তিনি সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের নানাভাবে হুমকি দেন। এছাড়াও বাজারের কতিপয় ব্যবসায়ীর বাধার মুখে সংস্কার কাজ বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। এতে শুরু হয় জনদুর্ভোগ। তাই দ্রুত সংস্কার কাজ সম্পন্ন এবং বাসস্ট্যান্ডে একটি গোল চত্ত্বর নির্মাণের দাবি জানান বক্তারা।

স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের কাছে স্মারকলিপি পৌঁছে দিয়ে দাবি বাস্তবায়নের চেষ্টা করা হবে।

প্রসঙ্গত, কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের গাংনী বাসস্ট্যান্ড অংশে মেহেরপুর জেলা পরিষদ ও সড়ক জনপথ বিভাগের মধ্যে জায়গার সীমানা জটিলতায় বন্ধ হয়ে পড়েছে। রাস্তার পাশে খোড়াখুড়িসহ বিভিন্ন কাজ শুরু হলেও তা বন্ধ হয়ে পড়ায় বেড়েছে জনদুর্ভোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category