• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

গাংনী প্রেসক্লাবে মোখলেছুর রহমান মুকুলের মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনী প্রেসক্লাবে মোখলেছুর রহমান মুকুলের মতবিনিময়
গাংনী প্রেসক্লাবে মোখলেছুর রহমান মুকুলের মতবিনিময়

মেহেরপুরের গাংনী প্রেসক্লাবে মতবিনিময় সভা করেছেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। শনিবার সন্ধ্যায় গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় মোখলেছুর রহমান মুকুল বলেন, এলাকার উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা অনস্বীকার্য। বিশেষ করে গাংনী প্রেসক্লাবের সাংবাদিকরা উন্নয়ন সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছেন। আজকের এই গাংনী বিশ বছরের গাংনীর চেয়ে অনেক বেশি এগিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে সমাজের সব মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
নিজেকে এগিয়ে যাওয়া বাংলাদেশের গর্বিত সৈনিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আগামি বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আগামি বাংলাদেশ হবে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। ভিশন ২০৪১ বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে উন্নত মর্যাদাশীল একটি রাষ্ট্র। শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাতে উন্নত রাষ্ট্রে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না বলে তিনি মনে করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহ সভাপতি মজনুর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক মাজেদুল হক মানিক, জুরাইস ইসলাম, জিনারুল ইসলাম দিপু, রফিকুল ইসলাম বকুল, মীর শামীম ও আব্দুল আব্দুল আলিমসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মোখলেছুর রহমান মুকুলের সাথে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফ হাসান কৌশিক, সহ সভাপতি ওয়ালিদ আল জাবির প্লাবন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হামজা, গাংনী সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category