• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
গাংনী পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন
গাংনী পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন

খাদ্যশস্যের বাজার স্থিতিশীল রাখতে এবং জনসাধারণের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহ করতে মেহেরপুরের গাংনীতে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এসকল ডিলার নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হয়।

ওএমএস কমিটির সভাপতি ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। পৌরসভার ৯ ওয়ার্ডে ৬ টি ডিলার নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে নিয়োগ প্রদান করা হয়। একক আবেদন থাকায় ৫ জন বিনা প্রতিদ্বান্দতায় এবং একটি ওয়ার্ডে লটারীর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহকারী হিসেবে নিয়োগ পেলেন, ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামে আব্দুল গণি, ২ নম্বর ওয়ার্ড শিশিরপাড়ায় সুরেলী আলভী, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড চৌগাছায় রোকনুজ্জামান তুহিন, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে পশ্চিম মালসাদহ বেদেনা খাতুন, ৭ নম্বর ওয়ার্ড পূর্ব মালসাদহ মনিরুল ইসলাম এবং ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থানা রোড মনিরুল ইসলাম।
ওএমএস ডিলার নিয়োগের লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ ইশরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, ওসিএলএসডি মাহামুদুল হাসানসহ নিয়োগপ্রাপ্ত ডিলার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category