• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে চুরি
গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

জানালার গ্রিল কেটে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অফিসের আলমারি থেকে প্রায় দুই লাখ টাকা চুরি হয়েছে। আজ বুধবার ভোর চারটার দিকে অজ্ঞাত এক ব্যক্তি অফিস কক্ষ থেকে নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। যা অফিস কক্ষের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু জানান, অজ্ঞাত এক ব্যক্তি জানালার গ্রিল ভেঙ্গে অজ্ঞাত এক ব্যক্তি প্রধান শিক্ষকের অফিস কক্ষে প্রবেশ করে। এসময় আলমারির তালা ভেঙ্গে নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা এবং মূল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, প্রধান শিক্ষকের অফিস কক্ষ থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জব্দ করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি। চোর শনাক্ত করে টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category