• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবলু

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবলু
গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবলু

মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারি শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবলু। বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটি তাকে এ দায়িত্ব প্রদান করেছে।

গাংনী পাইলট (মডেল) মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি সাকিল আহমাদ স্বাক্ষরিত পত্রে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব অর্পণের বিষয়ে সভাপতির আদেশপত্রে বলা হয়েছে, মুস্তাফিজুর রহমান বাবলু দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাই কমিটির সিদ্ধান্তে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্বভারের মেয়াদকাল অব্যহত থাকবে।

মোস্তাফিজুর রহমান বাবলু গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বশীল নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত। বাংলাদেশ শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ায় মুস্তাফিজুর রহমান বাবলুকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category