• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জাকির-সম্পাদক বাবলু

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জাকির-সম্পাদক বাবলু
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জাকির-সম্পাদক বাবলু

মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেনকে সভাপতি ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবলুকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক আব্দুল রকিবের সঞ্চালনায় কমিটির নাম ঘোষনা করেন আহবায়ক কমিটির সভাপতি মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক।

শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের সর্বসম্মতিক্রমে ও নির্ধারিত পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৈয়দ জাকির হোসেনকে সভাপতি ও মুস্তাফিজুর রহমান বাবলুকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট্য কমিটির অনুমোদন দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category