• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহাবুবুল হক সম্পাদক নুরুল আমিন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
সভাপতি মাহাবুবুল হক সম্পাদক নুরুল আমিন
সভাপতি মাহাবুবুল হক সম্পাদক নুরুল আমিন

মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে মাহবুবুল হক ও নুরুল আমিনকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন করা হয়েছে। গেলো (২ অক্টোবর) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি এ কমিটির অনুমোদন করেন।
জানাগেছে. বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পারভেজ সাজ্জাদ স্বাক্ষরিত এ কমিটির সুপারিশ করা হয়। গাংনী উপজেলা কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটিতে পাঠালে ২ অক্টোবর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী তার অনুমোদন দেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় গাংনী উপজেলা শাখার নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা করা হয়েছে।
নবগঠিত গাংনী উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে গাংনীর বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক মাহবুবকে সভাপতি, মোমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন করে সাধারণ সম্পাদক, বাহাগুন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুজ্জামানকে নির্বাহী সভাপতি, কড়ুইগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম ও জোড়পুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সিনিয়র সহ-সভাপতি, ভরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকে আজম, করমদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম এবং চৌগাছা পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজা আফরোজ রুমিকে সহ-সভাপতি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category