• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী উপজেলা পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
গাংনী উপজেলা পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন
গাংনী উপজেলা পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন

পরিবেশক ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয় অক্ষুন্ন রাখার অঙ্গিকারের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলা পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাজেদুল হক মানিক সভাপতি এবং মামুনুর রশিদ রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট এই নির্বাহী কমিটি গঠন করা হয়। সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ঠ উপদেষ্টা পরিষদ।

গাংনী উপজেলা পরিবেশক গ্রুপ এবং গাংনী উপজেলা পরিবেশক ঐক্যর দুটি কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে পরিবেশক সমিতির এই কমিটি গঠন করা হয়। আজ শুক্রবার চিতলা পাট বীজ খামারে দিন ব্যাপী বনভোজন ও আলোচনা সভার মধ্য দিয়ে দুটি কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে ঐক্যবদ্ধ একটি কমিটি গঠন করা হয়।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বদরুল আলম, আসাদুল আলম খোকন, মনিরুল ইসলাম, আওকাত হোসেন ও এম সামসুজ্জামান। নির্বাহী কমিটির অন্যান্য পদের মধ্যে সহ সভাপতি আব্দুর রব, মহিবুল ইসলাম পলাশ ও কাওছার আলী। যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ রুবেল আহম্মেদ, প্রচার সম্পাদক জালাল উদ্দীন, দফতর সম্পাদক আরাফাত হোসেন পিপিল, নির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান, আবু হেনা ও আব্দুস সামাদ লিটন।
নবগঠিত কমিটি আগামি দুই বছর দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুটি কমিটির সদস্যবৃন্দ। ঐক্যবদ্ধ সাংগঠনিক অবস্থানের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এই কমিটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সদস্যরা। অনুষ্ঠানে নবগঠিত নির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। একইসাথে উপস্থিত সাধারণ সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category