• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনী আসনে এনসিপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
গাংনী আসনে এনসিপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
গাংনী আসনে এনসিপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মেহেরপুর-২ (গাংনী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমাদ।

আজ শনিবার সকালে সহকারী রিটার্নিং অফিসার গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের কাছ থেকে অ্যাডভোকেট সাকিল আহমাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম ও এনসিপির মেহেরপুর জেলা সদস্য আমির হামজাসহ দলীয় নেতৃবৃন্দ।

এ নিয়ে মেহেরপুর-২ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন। এর আগে বিএনপির প্রার্থী আমজাদ হোসেন ও জাভেদ মাসুদ মিলটন, জামায়াতে ইসলামী প্রার্থী নাজমুল হুদা এবং গণঅধিকার বাংলাদেশের প্রার্থী রাইসুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষ দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category