• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী আওয়ামী লীগের ৬ নেতাকর্মী জেল হাজতে

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
গাংনী আওয়ামী লীগের ৬ নেতাকর্মী জেল হাজতে
গাংনী আওয়ামী লীগের ৬ নেতাকর্মী জেল হাজতে

মেহেরপুরের গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে জেলা ও দায়রা জজ আদালতে তারা আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

এরা হচ্ছে- গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, যুবলীগ নেতা সাহিদুজ্জামান সিপু, বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, শ্রমিক নেতা মনিরুল ইসলাম মনি, রাইপুর ইউপি সদস্য হাড়িয়াদহ গ্রামের রাজু আহম্মেদ ও শিমুলতলা গ্রামের আওয়ামী লীগ নেতা রাশি মিয়া।

জানা গেছে, গেল বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার আসামি হিসেবে তারা উচ্চাদালত থেকে আগাম জামিন গ্রহণ করেন।

উচ্চাদালত থেকে দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসপর্পণ করে জামিন আবেদন করেন।

বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আদালতের আদেশে দুপুরে তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category