• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীস্থ র‌্যাবের অভিযানে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ আটক-১

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৬ জুন, ২০২৪
গাংনীস্থ র‌্যাবের অভিযানে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ আটক-১
গাংনীস্থ র‌্যাবের অভিযানে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ আটক-১

মেহেরপুরের গাংনীতে মিরাজুল ইসলাম (৪৬) নামের একজনকে আটক করেছে র‌্যাব। রোববার (১৬ জুন) সকাল ৭ টার দিকে মেহেরপুরের গাংনী র‌্যাব ক্যাম্পের একটি টীম মিরাজুলের নিজ বাড়ি কুষ্টিয়ার কবুরহাট সর্দারপাড়া থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ কেজি ৫৫০ গ্রাম গাঁজা।

আটক মিরাজুল ইসলামের পিতার নাম মৃত ওমেদ আলী মন্ডল। র‌্যাবের দাবী, মিরাজুল একজন চিহ্নিত মাদক পাচারকারী। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, মিরাজুল ও তার স্ত্রী সীতা খাতুন দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়াসহ আশেপাশের এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল। তাদের কাছে বিক্রির জন্য মাদক আছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সীতা খাতুন পালিয়ে গেলেও ধরা পড়ে মিরাজুল। এসময় তার হেফাজতে থাকা ১৫ কেজি ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category