• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীর হাড়াভাঙ্গা গ্রামের মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
গাংনীর হাড়াভাঙ্গা গ্রামের মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার
গাংনীর হাড়াভাঙ্গা গ্রামের মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ও সাহেবনগর গ্রামের মাঠ থেকে তপন হোসেন(২৮) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টীম তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তপন হাড়াভাঙ্গা গ্রামের হিন্দু পাড়ার মজিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কৃষকরা হাড়াভাঙ্গা ও সাহেবনগর গ্রামের মধ্যবর্তী মাঠে কাজ করতে গিয়ে পেঁপে ক্ষেতের ভিতরে রক্তাক্ত অবস্থায় তপন হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।

তপনের পরিবারের দাবি, রাতে কে বা কারা ফোন দিয়ে তাকে ডেকে নেয়। পরে আর বাড়িতে ফিরে না আসলে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আজ সকালে মাঠের লোকজন তপনের মরদেহ পড়ে থাকার খবর দেয়। তবে কারো সাথে তপনের বিরোধ ছিল কিনা তা জানাতে পারেনি তার পরিবার।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান,  প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category