• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীর রংমহল সীমান্তে শিশুসহ ৮ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
গাংনীর রংমহল সীমান্তে শিশুসহ ৮ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
গাংনীর রংমহল সীমান্তে শিশুসহ ৮ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল ও খাসমহল গ্রামের মাঝামাঝি সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাঁদের বাংলাদেশে পাঠানো হয়। স্থানীয় বিজিবি ক্যাম্প তাদেরকে আটক করেছে।
সীমান্ত পার হয়ে আসা ব্যাক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার বাসিন্দা ধনু মিয়ার ছেলে টিটু শেখ (৪৫) একই এলাকার বাসিন্দা এজাজ মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৫৫), খুলনা জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা আব্দুল বারেকের ছেলে আমিনুল ইসলাম (২৮), নড়াইল জেলার বাসিন্দা জাব্বার শেখের মেয়ে সাবেজান খাতুন (৪০), জামালপুর জেলার বাসিন্দা মোজাম্মেল হোসেনের মেয়ে ফাইমা খাতুন (২৭), একই এলাকার বাসিন্দা নাছিমা আক্তার (৩৬), রহিম মিয়া (৫) এবং রোহান শেখ (৩)।
৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংমহল ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাসার বলেন, ৮ জনই বাংলাদেশি বলে দাবি করছেন। তবে কারও কাছেই জাতীয় পরিচয়পত্র নেই। ফলে প্রকৃতপক্ষে তাঁরা বাংলাদেশি কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাদেরকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category