• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

গাংনীর মানব পাচার মামলার আসামি আমিরুল আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

মেহেরপুরের গাংনীর সাবেনগর গ্রামের আমিরুল ইসলামকে (৪২) আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে গাংনী উপজেলার সাহারবাটি চারচারা থেকে র‌্যাব-১২ সিপিসি ৩ গাংনী ক্যাম্পের এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আমিরুল ইসলাম সাহেবনগর গ্রামের রঞ্জিত মন্ডলের ছেলে।
অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর (গাংনী ক্যাম্প) কোম্পানী কমান্ডার এএসপি মনিরুজ্জামান।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকষ দল সাহারবাটিতে অভিযান চালায়। এসময় আমিরুলকে আটক করতে সক্ষম হয়।
আমিরুল ইসলামের নামে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে গাংনী থানায় একটি মামলা রয়েছে। ওই মামরার আসামি হিসেবে তাকে আটক করে গাংনী থানায় সোপর্দ করেছে র‌্যাব। আটক আমিরুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় গাংনী থানা।
প্রসঙ্গত, সম্প্রতি কাজিপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে বিদেশে লোক পাঠায় আমিরুল ইসলাম। বিদেশ যাওয়া লোকজন কাজ না পেয়ে আটক অবস্থা কাটাতে থাকে। এর জের ধরে গেল ২৮ ফেব্রুয়ারী ভুক্তভোগীদের পক্ষ থেকে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ৪নং আসাসি এই আমিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category