গাংনীর মথুরাপুর সীমান্তে ১২ কেজি রুপা উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার মথরাপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি রুপা উদ্ধার করে তেঁতুলবেড়িয়া বিওপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে এ রুপা উদ্ধার করে।
৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ১৪১/১ এস পিলারের বাংলাদেশ অভ্যন্তরে ৫০ গজ দূরে নায়েক সুবেদার মশিউর রহমানের নেতৃত্বে টল দেওয়ার সময় পরিত্যাক্ত অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করা হয়।