গাংনীর মটমুড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ
বিবর্তন প্রতিবেদক:
Update :
শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
Share
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টনের নির্দেশে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে মটমুড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রোকনুজ্জামান সজল। আজ শনিবার বিকেলে রোকনুজ্জামান সজলের নেতৃত্বে মটমুড়া ইউনিয়ন ১নং ওয়ার্ডে বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ সাগর আালী। এছাড়াও মটমুড়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।