• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর তেঁলবাড়িয়া সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন করেছে বিএসএফ

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
গাংনীর তেঁলবাড়িয়া সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন করেছে বিএসএফ
গাংনীর তেঁলবাড়িয়া সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন করেছে বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ মোট ৩০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বুধবার (৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পুশইন হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানা রেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বলে জানা যায়। পরবর্তীতে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন তারা। কারাবরণের পর তাদের বাংলাদেশ সীমান্তে ফিরিয়ে দেয় বিএসএফ। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ নারী ও ৪ শিশু রয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আইনি প্রক্রিয়া শেষে পুশইন হওয়া ব্যক্তিদের তাদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category