• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীর তিনটি ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫
গাংনীর তিনটি ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা
গাংনীর তিনটি ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে তিনটি অবৈধ ইটভাটা থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ (৪) ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়। একই সাথে এসব ইটভাটার সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ইটভাটা স্থাপন করে ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে অভিযান শুরু হয়। সরকারী আদেশ অমান্য করায় ভাটপাড়ার রিপন ব্রিকস থেকে দুই লাখ টাকা, কসবা  হিরা ব্রিকস থেকে দুই লাখ টাকা ও মহিষাখোলা টু স্টার ব্রিকস থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি সাজেদুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফ্ফর হোসেন। এসময় সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category