মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা ভিত্তি পাটবীজ খামারে নিয়মবহির্ভূতভাবে শ্রমিক ছাঁটাই, অনাবাদি জমিতে আবাদ করা, বহিরাগতদের নিয়োগ বাতিল, দূর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুন) মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে পাটবীজ খামার শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিৎলা ভিত্তি পাটবীজ খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি ছিলেন ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, মেহেরপুর জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল আজিজ, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কমিশনার আলমগীর হোসেন, ২ নম্বর ওয়ার্ড কমিশনার মিজানুর রহমান, ধানখোলা ইউপি সদস্য মফিজুল ইসলাম, মন্টু মিয়া ও আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গাংনী পৌর কৃষক লীগের সহ-সভাপতি আলাল উদ্দিন রেন্টু।
অনুষ্ঠানে বক্তারা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।