• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর আমিন মিষ্টান্ন ভান্ডারের মালিক জেল হাজতে

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
গাংনীর আমিন মিষ্টান্ন ভান্ডারের মালিক জেল হাজতে
গাংনীর আমিন মিষ্টান্ন ভান্ডারের মালিক জেল হাজতে

মেহেরপুরের গাংনীর আমিন মিষ্টান্ন ভান্ডারের স্বত্ত্বাধিকারী রাশিদুল ইসলামকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক এসএম শরিয়তুল্লাহ রাশিদুল ইসলামের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ই আগষ্টে জেলা বিশুদ্ধ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযানে মেহেরপুরের সদর উপজেলার মদনা গ্রামের নাসির ফল ভান্ডারে মেয়াদ ও মুল্য তালিকা বিহীন দই ও রসোগোল্লা মিষ্টি উদ্বার করা হয়। এসময় নাসির ফল ভান্ডারের স্বত্তাধীকারি নাসির উদ্দিন খাদ্য অধিদপ্তরকে জানায় যে ওই সকল মিষ্টি জাতীয় পণ্য গাংনী উপজেলা শহরের আমিন মিষ্টান্ন ভান্ডার থেকে গাড়ি যোগে দোকান দোকানে পৌছে দেওয়া হয়। পরে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমিন মিষ্টান্ন ভান্ডারের স্বত্তাধীকারি রাশিদুল ইসলামকে মেয়াদ ও মুল্য তালিকা প্রদান না করার কারন জানতে চাওয়া হয়েছিলো। পরে তিনি প্রতিশ্রতি দিয়েছিলেন যে আর কোন পণ্য মুল্য ও মেয়াদ ছাড়া তিনি প্রস্তুত করবেন না। এর পরেও জেলার কয়েকটি দোকানে আমিন মিষ্টান্ন ভান্ডারের মেয়াদবিহীন পন্য পাওয়া যায়। এর পর তার বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতের মামলা করা হয়।

আসামি পক্ষের আইনজীবি ছিলেন, অ্যাডভোকেট একে এম শফিকুল আলম, সরকারি পক্ষের আইনজীবি ছিলেন পল্লভ ভট্টাচার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category