• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

গাংনীতে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক-১

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২

মেহেরপুরের গাংনীতে ৮০ বোতল ফেনসিডিলসহ সাগর ওরফে আরজু (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গাংনী ভবানীপুর পুলিশ ক্যাম্পের এক অভিযানে রোববার (১৭ জুলাই) রাত পৌনে দশটার দিকে ক্যাম্পের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাগর ওরফে আরজু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা পশ্চিমপাড়ার মকছেদ আলীর ছেলে।

ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জহির রায়হান সঙ্গীয় এএসআই শরিফ আবুল কালামসহ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, সাগর ওরফে আরজু একজন চিহ্নিত মাদক পাচারকারী। সে মোটর সাইকেলে একটি ব্যাগে করে ফেনসিডিল নিয়ে গন্তব্যে যাচ্ছিলো। এ সময় পুলিশের একটি দল গতিরোধ করে। এক পর্যায়ে তার মোটর সাইকেলে বাঁধা ব্যাগ থেকে ৮০ বোতল ফেনসিডিলের সন্ধান পাওয়া যায়। ফেনসিডিল পাচারের দায়ে তাকে গ্রেফতার করে পুলিশ। একইসাথে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার সাগর ওরফে আরজুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category