• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
গাংনীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-২
গাংনীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-২

মেহেরপুরের গাংনীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার (৫ আগষ্ট) দুপুর ১২টার দিকে র‌্যাব-১২ (গাংনী) ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলার রামদেবপুর গ্রামের চার রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত শামসুদ্দীন বিশ্বাসের ছেলে শরিফুল বিশ্বাস (৩৬) ও একই গ্রামের হেলাল বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস (২৫)।

এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক বহন কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১ হাজার টাকা জব্দ করা হয়েছে।

ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, রামদেব গ্রামের চার রাস্তার মোড়ে মাদক পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি মোটেরসাইকেলে করে দুইজন ব্যক্তি ফেনসিডিল নিয়ে পালাচ্ছিল। এসময় তাদের আটক করা হয়। তাদের মোটরসাইকেলের উপর রাখা বস্তা তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category