• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। উদ্বোধনী আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিয়র রহমান, সমাজসেবা অফিসার আরশেদ আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ। এ মেলায় বিভিন্ন ক্যাটাগরির ১৬ টি স্টল ঠাঁই পেয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category