• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে ১৫ কেজি রুপাসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
গাংনীতে ১৫ কেজি রুপাসহ আটক-২
গাংনীতে ১৫ কেজি রুপাসহ আটক-২

মেহেরপুরের করমদী মাঠপাড়া এলাকা থেকে ১৫ কেজি রুপাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে তাদের আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ আহম্মেদ (২৫) ও একই গ্রামের শওকত আলীর ছেলে ধনী রহমান (৩৩)।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলযোগে রুপা পাচারের খবর পেয়ে করমদি গ্রামে অবস্থান নেয় পুলিশ। সকাল সাতটার দিকে তারা পুলিশের হাতে ধরা পড়ে। মোটরসাইকেলে বাঁধা একটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ কেজি রুপা উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়ায় ১৫ কেজি রুপার বাজার মুল্যে প্রায় ১০ থেকে ১১ লাখ টাকা। রুপা উদ্ধারের ঘটনায় আটকৃকতদের মামলা শেষে কারাগারে প্রেরন করা হবে।
উল্লেখ্য: গতকাল বুধবার সকালে মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬টি স্বর্ণেরবার উদ্ধার করেছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category