• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে হেলথ প্রমোশন ফাউন্ডেশনের দাবীতে অবস্থান কর্মসূচী

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১২ জুলাই, ২০২৩
গাংনীতে হেলথ প্রমোশন ফাউন্ডেশনের দাবীতে অবস্থান কর্মসূচী
গাংনীতে হেলথ প্রমোশন ফাউন্ডেশনের দাবীতে অবস্থান কর্মসূচী

মেহেরপুরের গাংনীতে স্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন ফাউন্ডেশনের দাবীতে অবস্থান কর্মসূচী ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলীপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) বেলা ১১ টায় গাংনী উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থা ও শানঘাট পল্লী উন্নয়ন সংস্থা আয়োজিত অবস্থান কর্মসূচীতে স্মার্ট বাংলাদেশ গঠন বর্তমান সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুসারে ‘স্মার্ট বাংলাদেশ” হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। স্মার্ট বাংলাদেশের চারটি ভিত্তি হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ। এটির বাস্তবিক রূপ দেয়ার জন্য অন্যান্য বিষয়ের পাশাপাশি দেশের সকল নাগরিকের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরী দাবী জানিয়ে বক্তব্য রাখেন আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তৌহিদ উদ দৌলা রেজা, শানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহিবুল আলম ওহিদ, স্বদেশ সীড এর ব্যবস্থপনা পরিচালক ও সাংবাদিক মাজেদুল হক মানিক, গাংনী গণিত পরিবারের সভাপতি সাইফ হাসান কৌশিক, সাংবাদিক সাহাজুল ইসলাম সাজু, মীর শামীম প্রমূখ। অবস্থান কর্মসূচী শেষে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলীপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category