• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে হরতাল বিরোধী বিক্ষোভ ও শান্তি সমাবেশ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
গাংনীতে হরতাল বিরোধী বিক্ষোভ ও শান্তি সমাবেশ
গাংনীতে হরতাল বিরোধী বিক্ষোভ ও শান্তি সমাবেশ

মেহেরপুরের গাংনীতে হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ। মিছিলের নেতৃত্বে ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। রোববার সকাল আটটার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরতাল বিরোধী স্লোগান দেয় নেতাকর্মীরা। পরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোর থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিএনপি-জামায়াতের ডাকা এই হরতালকে অবৈধ দাবি করে দোকানপাট খোলা ও যানবাহন চালানোর পক্ষে অবস্থান নেয় নেতাকর্মীরা। হরতাল বিরোধী এই বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে হুশিয়ারী করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, যুগ্ম সম্পাদক আবির হামজা ও পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহনসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category