• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

মেহেরপুরের গাংনীতে কৃষক জগত আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত গাফ্ফার বিশ্বাস (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(২১ জানুয়ারী) ভোরে উপজেলার হেমায়েতপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ।

গ্রেফতারকৃত গাফফার বিশ্বাস গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজ্জাক জানান, দীর্ঘদিন ধরে জগত আলী ও গাফফার বিশ্বাস এর মধ্যে জমি জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

গত বছরের ৩০ অক্টোবর ফজরের নামাজ শেষে জগত আলী তার জমিতে কৃষি কাজের জন্য যান। সুযোগ বুঝে গাফ্ফার বিশ্বাস নিড়ানি ( কৃষি কাজে ব্যবহৃত যন্ত্র) দিয়া আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় জগত আলীর।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ কর।

সে সময় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে হৃদরোগে আক্রান্ত হয়ে জগত আলীর মৃত্যু হয়। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত হয়।

হত্যাকাণ্ডের পর থেকে গাফফার বিশ্বাস পলাতক ছিলেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, জগত আলীর স্ত্রী হালিমা খাতুন পরদিন গাংনী থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা ৩-৪ জন নামে একটি হত্যা মামলার দায়ের করেন। যার মামলা নং-২, তারিখ-০১-১১-২২।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category