• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে হত্যা মামলার আসামী গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
গাংনীতে হত্যা মামলার আসামী গ্রেফতার
গাংনীতে হত্যা মামলার আসামী গ্রেফতার

মেহেরপুরের গাংনীর শানঘাট গ্রামের চাঞ্চল্যকর ননদ ভাবী হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মালা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। গাংনী থানা পুলিশের একটি টিম আজ বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) ভোরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার শানঘাট গ্রামের মহিবুল আলম ওহিদের স্ত্রী।

পুলিশ জানায়, চলতি বছরের ১২ অক্টোবর জমি জমি সংক্রান্ত বিরোধের জেরে মহিবুল আলম ওহিদের ধারালো অস্ত্রাঘাতে খুন হয় স্কুল শিক্ষক জাকিউল ইলমা জাকিয়া ও তার ননদ জোসনা খাতুন। এ হত্যার ঘটনায় গাংনী থানায় একটি মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামী মালা খাতুন। মামলা রুজু হবার পর থেকেই মালা খাতুন আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতেই তার অবস্থান নিশ্চিত হয়েই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, আসামীকে আটকের পরপরই সে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হলে তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category