• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত-৬

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত-৬
গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত-৬

গাংনীতে যাত্রি বোঝাই ইজিবাইক ও রড বোঝাই লাটা হাম্বারের মুখোমুখি সংঘর্ষে অন্ততঃ ৬জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদেরকে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। আজ রোববার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর – কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, যাত্রি বোঝাই একটি ইজিবাইক গাংনী থেকে বামন্দী যাবার পথে রড বোঝাই একটি লাটাহাম্বারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজিবাইক উল্টে গিয়ে ছয় যাত্রি আহত হন। এদের মধ্যে ওয়াসিম (২৬) নামের এক যাত্রির পেটে রড ঢুকে মারাত্মক জখম হয়। একই সাথে মারাত্মক জখম হন ইজিবাইক চালক ইসাহক আলী(৬৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত ওয়াসিমের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ইসাহক আলীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আহত ওয়াসিম গাংনীর জোড়পুকুরিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও ইসাহক আলী বানিয়াপুকুর গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category