• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত দুটি অবৈধ যানের সংঘর্ষে কিশোর নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত দুটি অবৈধ যানের সংঘর্ষে কিশোর নিহত
গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত দুটি অবৈধ যানের সংঘর্ষে কিশোর নিহত

মেহেরপুরে স্যালো ইঞ্জিন চালিত দুটি অবৈধ যানের ধাক্কায় তন্ময় (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তন্ময় আকুবপুর মাঠপাড়া গ্রামের এখলাছ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার আকুবপুর গ্রামের সাধন ও তার সহকারী তন্ময় স্যালো ইঞ্জিন চালিত অবৈধযান পটাং গাড়ি নিয়ে জোয়াদ্দার ব্রিক্সের ইট বহনের জন্য যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে যাবার সময় আগে থেকে সড়কে থামানো একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা দেয়, এতে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে চালকের সহকারী তন্ময়ের গলায় ঢুকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category