• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে স্বামী পরিত্যক্তা নারীর আত্মহনন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
গাংনীতে স্বামী পরিত্যক্তা নারীর আত্মহনন
গাংনীতে স্বামী পরিত্যক্তা নারীর আত্মহনন

মেহেরপুরের গাংনীর কুঞ্জনগর গ্রামে শিরিনা খাতুন(২৫) নামের এক স্বামি পরিত্যক্তা নারী আত্মহত্যা করেছে। বুধবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে শিরিনার পরিবারের লোকজন শয়ন কক্ষের আড়ার সাথে গলায় ফাঁস নেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সে ঐ গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে। এ বিষয়ে গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শিরিনার পারিবারিক সুত্রে জানা যায়, সে ছিল কিঞ্চিৎ মানসিক ভারসাম্যহীন। দিন পাঁচেক আগে সে তার স্বামীকে তালাক দিয়ে বিধবা মায়ের কাছে চলে আসে। গত মঙ্গলবার দুপুরে মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শিরিনা তার মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।

আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজনের কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে শিরিনার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, আত্মহত্যার খবর পেয়ে স্থানীয় ক্যাম্প পুলিশের একটি টীম ঘটনাস্থলে পরিদর্শনে রয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category