• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু

গাংনীতে সিন্ডিকেট প্রিমিয়ার লিগের প্রথম আসরে সিন্ডিকেট রয়্যালস চ্যাম্পিয়ন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
গাংনীতে সিন্ডিকেট প্রিমিয়ার লিগের প্রথম আসরে সিন্ডিকেট রয়্যালস চ্যাম্পিয়ন
গাংনীতে সিন্ডিকেট প্রিমিয়ার লিগের প্রথম আসরে সিন্ডিকেট রয়্যালস চ্যাম্পিয়ন

মেহেরপুরের গাংনীতে অ্যামেচার ভিত্তিক ক্রিকেট ক্লাব ‘ক্রিকেট সিন্ডিকেট’ আয়োজিত সিন্ডিকেট প্রিমিয়ার লিগের (এসপিএল) প্রথম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকালে চার দিনব্যাপী চারটি দলের অংশগ্রহনে ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এ টুর্ণামেন্টে সিন্ডিকেট ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিন্ডিকেট রয়্যালস।

৩৬ জন অ্যামেচার ক্রিকেটারের অংশগ্রহণে ১ এপ্রিল থেকে শুরু হওয়া রাউন্ড রবিন লিগে প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হয়। তবে পয়েন্ট টেবিলে দাপট দেখিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে আসিফ আদনানের নেতৃত্বাধীন সিন্ডিকেট ওয়ারিয়র্স। আর পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেও শেষ পর্যন্ত টেবিল টপার হয়ে ফাইনালের মঞ্চে পা রাখে সিন্ডিকেট রয়্যালস।

ফাইনাল টুর্ণামেন্টে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট ওয়ারিয়র্স। তবে সিন্ডিকেট রয়্যালসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯.৪ ওভারে ৯৬ রানেই গুটিয়ে যায় ওয়ারিয়র্সের ইনিংস।

৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টুর্নামেন্টের সেরা ব্যাটার শাওন আহমেদ আরিয়নের উইকেট তুলে নিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিল আসিফ আদনান। তবে ফাইনালের এ মঞ্চে ওয়ারিয়র্সের শিরোপা জয়ের স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়িয়ে ছিলেন ওয়ারিয়র্সের অধিনায়ক ফরহাদ বিন ইসলাম শাওন। ২ চার আর ৬ ছক্কায় ৩৪ বলে খেলেন ৫২ রানের ঝলমলে এক ইনিংস। ৯৭ রানের লক্ষ্যে একাধিকবার সঙ্গী হারিয়েছেন, দল পড়েছে বিপদে। তবে মানসিক দৃড়তা আর আত্মবিশ্বাসী ভূমিকায় শেষ পর্যন্ত ঠিকই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন৷ ব্যাট হাতে অপরাজিত ফিফটি আর বল হাতে ১ উইকেটের অলরাউন্ডিং পারফরম্যান্সে তাঁর হাতেই ওঠে ফাইনালের ম্যাচ সেরার পুরস্কার। ম্যাচ শেষে সমাপনী অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী গণিত পরিবারের সাবেক সভাপতি সাঈফ হাসান কৌশিক। টুর্নামেন্টে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে সেরা বোলারের পুরস্কার পান সাঈদ মাহফুজ আদিল। ৪ ম্যাচে ২৪৭ রান করে সেরা ব্যাটসম্যান ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন শাওন আহমেদ আরিয়ন।

উল্লেখ্য; অ্যামেচার ক্রিকেটারদের নিয়ে গত ২০২৩ সাল থেকেই কাজ করে আসছে ক্রিকেট সিন্ডিকেট। এরই মধ্যে তাঁরা ২ দিনের টেস্ট ম্যাচসহ মেহেরপুরের বিভিন্ন এলাকায় প্রায় ৪০ টিরও বেশি ম্যাচে অংশগ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category