• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে সামরিক কল্যাণ কমিটির মহাসমাবেশ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
গাংনীতে সামরিক কল্যাণ কমিটির মহাসমাবেশ অনুষ্ঠিত
গাংনীতে সামরিক কল্যাণ কমিটির মহাসমাবেশ অনুষ্ঠিত

১৯৭১ সালে পাকিস্তানের কারাগারে বন্দী সকল অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তি করণের দাবীতে মহা সমাবেশ করেছে স্বদেশ প্রত্যাবর্তনকারি অবসরপ্রাপ্ত সামরিক কল্যাণ কমিটি।

শনিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার সময় মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিজ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ওহিদুজ্জামান শাফিউল।
জাহিদ হুসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অনারারি ক্যাপ্টেন ফজলুল হক, অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার আব্দুস সামাদ, সার্জেন্ট মিজানুর রহমান, সার্জেন্ট সাজাহান আলী, ওয়ারেন্ট অফিসার মোয়াজ্জেম হোসেন। এসময় সামরিক সদস্যদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দী থাকা অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। ১৯৭১ সালে জাতির জনক আমাদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category