সাবেক ছাত্রনেতা মরহুম রিয়াজের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে গাংনী সরকারি ডিগ্রী কলেজ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলমসহ বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরম রিয়াজের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।